শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বহুরূপী’ থেকে দূরে থাকতে চান সুনেরাহ

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৬   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেছেন। আকাশের একটি ছবি পোস্ট করে তিনি এমন মানুষদের থেকে দূরে রাখার আকুতি জানিয়েছেন, যারা অন্যের জীবন ও মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে।

২০ আগস্ট দেওয়া পোস্টে সুনেরাহ লেখেন, তিনি এমন কাউকে কাছাকাছি চান না, যে মানুষকে ধ্বংস করে বা হৃদয়ে পচন ধরায়। একই সঙ্গে তাদের জ্ঞান ও সত্যিকারের মানুষ হয়ে বাঁচার শিক্ষা দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।

পোস্টের আরেক অংশে অভিনেত্রী লেখেন, ‘মানুষরূপী বহুরূপী’ যেন তার বা তাদের কাছাকাছি আসতে না পারে। পাশাপাশি কারও কারণে নিজেদের ভেতরটা নষ্ট না হয়—এমন প্রার্থনাও করেন তিনি।

পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর কমেন্ট অপশন বন্ধ করে দেন সুনেরাহ। এর আগে কয়েকজন অনুসারী তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোয়া করেন।

এরপর নিজের আরেকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সমুদ্রের ধারে সন্ধ্যার ওই ছবিতে হাসিমুখে দেখা যায় তাকে। ছবিটি তুলেছেন অভিনেতা খায়রুল বাসার। ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘আমি দিতে পছন্দ করি; যে যা প্রাপ্য, আমি সবসময় তাকে সেটা দেই।’

এদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন নাটক ‘তুমি দূরত্ব চেয়ো না’। মোহন আহমেদ পরিচালিত নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন