২৪ঘণ্টা অনলাইন : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক রহস্যময় পোস্টে নিজের মেজাজ নিয়ে মন্তব্য করেছেন। ১৯ আগস্ট রাতে দেওয়া ওই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
পোস্টে পরীমণি লিখেছেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।’
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ঠিক কী কারণে এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি অভিনেত্রী।
পরীমণির রহস্যময় বার্তা ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকেই জানতে চাইছেন, কোনো বিশেষ ঘটনা বা ব্যক্তিকে ইঙ্গিত করেই কি এই পোস্ট দিয়েছেন তিনি।
