শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তথ্যমন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৬   ০৫:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী।

২১ আগস্ট রাতে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের ক্ষমতাবলে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিব রহমান পার্থ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্বে নতুন সমন্বয় তৈরি হলো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন