শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হলিউড ঘরানায় জায়েদ খানের ‘শিকারি’

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৬   ০৬:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান, অভিনয় ও নাচের মাধ্যমে আলোচনায় থাকা এই অভিনেতা এবার হাজির হয়েছেন নতুন পরিচয়ে। বড় পরিসরের মিউজিক ভিডিও **‘শিকারি’**তে মডেল হিসেবে দেখা গেছে তাকে।

২১ আগস্ট লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান।

‘শিকারি’র শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল, বিদেশি মডেল এবং হলিউড সিনেমার আদলে বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। তার ক্যারিয়ারে এটি একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা বলেও জানান তিনি।

জায়েদ খানের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হলিউড ঘরানার বড় পরিসরের কাজে যুক্ত হওয়ার যে আগ্রহ ছিল, ‘শিকারি’র মাধ্যমে সেটির কিছুটা পূরণ হয়েছে। নিউইয়র্ক, ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ভিডিওটির শুটিং হয়েছে।

গানটির কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে এর দৃশ্যধারণ শেষ হয়। জায়েদ খানের সঙ্গে এতে বাংলাদেশ ও বিদেশের মোট সাতজন মডেল অংশ নিয়েছেন।

বাংলাদেশের মডেল ইয়াসমিনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাকে দেখা গেছে ভিডিওতে।

‘শিকারি’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। নতুন ধরনের এই আয়োজন দেশ-বিদেশের দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী জায়েদ খান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন