শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বন্দরে ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ১২:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার মিটার অবৈধ জাল ও জাল স্থাপনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

২২ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নৌ-চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ কার্যক্রম বন্ধ করতেই অভিযানটি চালানো হয়।

অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারী-১২ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে শিপিং চ্যানেল থেকে সুতার জাল, টং জাল ও বেহুন্দি জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল উদ্ধার করা হয়। জব্দ করা জাল ও সরঞ্জাম পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এসব জাল জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করার পাশাপাশি নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। এ কারণে নেভিগেশনাল রুটে থাকা ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় জাল না পাততে সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের সতর্ক করা হয়েছে। জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙরে নেভিগেশনাল ঝুঁকি কমাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের সমন্বিত তদারকিও জোরদার করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...