শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায়’

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ০১:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলা‌দে‌শে থাকা রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয় সেই শঙ্কার কথা তু‌লে ধ‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাম‌া ওবা‌য়েদ ইসলাম।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে ‘রো‌হিঙ্গা সংকটের ১০ বছরে : মান‌বিক সহায়তা থে‌কে টেকসই সমাধান’ শীর্ষক সে‌মিনা‌রে দেওয়া বক্ত‌ব্যে তি‌নি এই শঙ্কার কথা ব‌লেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই এর টেকসই সমাধানও চূড়ান্তভাবে মিয়ানমারেই খুঁজে বের করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হলো- রাখাইন রাজ্য অর্থাৎ রোহিঙ্গাদের নিজস্ব জন্মভূমিতে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। এটি কেবল কোনো কূটনৈতিক পথ নয়, এটিই সামনে এগোনোর একমাত্র টেকসই উপায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন