শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ০৮:৫২ পিএম
webnews24

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী শাপলা তুলতে মাছের ঘেরে যায়। এ সময় একই এলাকার বাসিন্দা সুমন তাকে মাছ দেওয়ার কথা বলেন।

পরে সুমন তাকে ঘেরের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর বিষয়টি কাউকে না বলতে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে পরিবারের অভিযোগ।

ভয়ে কিশোরী কয়েকদিন বিষয়টি গোপন রাখে। পরে সে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি তার মামীর নজরে আসে। জিজ্ঞাসাবাদ করলে কিশোরী পুরো ঘটনা জানায়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সুমন এলাকায় প্রভাবশালী। এ কারণে ভয় পেয়ে কিশোরী বিষয়টি জানাতে পারেনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

এরপর ভুক্তভোগীর মামা শিপন বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সুমনকে আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, মামলার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...