শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিএনপি দেশের মানুষের হৃদয়ের কথা জানে: প্রেস সচিব

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ১০:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী) বলেছেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।তিনি বলেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। আমার পরিবারও পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে।

আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে।২৩ আগস্ট  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রেস সচিব বলেন, রাজনীতিতে মতভেদ ও বিভাজন থাকা স্বাভাবিক, তবে তা দল ও দেশের স্বার্থের বাইরে নয়। ফরিদগঞ্জে দলীয় কিছু বিভেদ দ্রুত কাটিয়ে উঠতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...