শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৬   ০৮:২৬ পিএম
webnews24

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট: বাগেরহাটে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও জাল নোটসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। ২৮ আগস্ট বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ সুপার জানান, বাগেরহাট সদর থানার নাগেরবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা যৌথভাবে বিশেষ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া (২০০ গ্রাম) গাঁজা, ৪ লিটার চোলাই মদ এবং ৫৫টি ছুরি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার এলাকার পলি (৪৫)।

এদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন এলাকা থেকে এক হাজার টাকা মূল্যমানের ৯০টি জাল নোটসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালী গ্রামের আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, "মাদকের সঙ্গে যে-ই সম্পৃক্ত থাকুক না কেন, তিনি যেকোনো ব্যক্তি বা যেকোনো পর্যায়ের লোক হতে পারেন—কেউই ছাড় পাবেন না। আইনের আওতায় তাকে আসতেই হবে, আজ অথবা কাল।"

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...