শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যমুনায় ফেলার সময় সরকারি ওষুধ জব্দ

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৬   ১২:১২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার সময় পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ করেছেন স্থানীয়রা। এ সময় পিকআপের চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে যায়।

২৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার গোবিন্দাসী টি রোডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে গোবিন্দাসীর কালা সড়কে একটি মালবোঝাই পিকআপ সন্দেহজনকভাবে অবস্থান করছিল। বিষয়টি নজরে এলে স্থানীয়রা গাড়িটি আটক করেন। এ সময় চালককে আটক করা সম্ভব হলেও সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

পরে চালক আজমত স্থানীয়দের জানান, পিকআপে থাকা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হয়েছিল। এসব ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য তাকে ভাড়া করা হয় বলে দাবি করেন তিনি।

চালক আরও দাবি করেন, এর আগেও একইভাবে সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওষুধসহ পিকআপ ও চালককে থানায় নেওয়া হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, স্থানীয়রা ওষুধসহ পিকআপটি আটক করে পুলিশকে খবর দেন। পরে সেটি থানায় নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...