শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চাকরি দেবে গুড নেইবারস, নারীদের অগ্রাধিকার

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৬   ০২:১৫ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

গুড নেইবারস সেন্ট্রাল উইমেন্স কো-অপারেটিভ লিমিটেড, বাংলাদেশ কোঅপারেটিভ ফিন্যান্স অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদে নারীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: গুড নেইবারস সেন্ট্রাল উইমেন্স কো-অপারেটিভ লিমিটেড, বাংলাদেশ

পদের নাম: কোঅপারেটিভ ফিন্যান্স অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

ব্যবসায়িক পরিকল্পনা, খরচ ও মূল্য নির্ধারণ এবং মুনাফা বিশ্লেষণে সমবায় সদস্যদের কারিগরি সহায়তা প্রদান।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রচার করা।

লেনদেন, ভাউচার এবং রসিদের নথিপত্র সঠিকেভাবে সংরক্ষণ করা।

নিয়মিত মাঠ পর্যায়ের মনিটরিং করা।

কমপ্লায়েন্স, আর্থিক নীতিমালা এবং দাতা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/মার্কেটিং/বিজনেস প্রশাসন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

আর্থিক ব্যবস্থাপনা এবং মৌলিক হিসাববিজ্ঞানে জ্ঞান।

আইজিএ, সমবায়ের নীতি এবং সামাজিক উদ্যোগের মডেল সম্পর্কে স্পষ্ট ধারণা।

শক্তিশালী যোগাযোগ দক্ষতা এবং স্থানীয় সংস্কৃতি ও ভাষা সম্পর্কে জ্ঞান।

নারীর মানবাধিকারের দিকগুলো অনুধাবনের ক্ষমতা।

যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর (এনজিও/আইএনজিও সেক্টরে)

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, তবে নারীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

বয়সসীমা: ২৫-৩৫ বছর, ৩১ জুলাই ২০২৬ তারিখ

কর্মস্থল: সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

বেতন: ২৬,৬২৬ টাকা

অন্যান্য সুবিধা: প্রবেশন পিরিয়ড শেষে শতভাগ বার্ষিক বোনাস, সরকারি ছুটির বাইরে ১৫ দিনের প্রদেয় ছুটি এবং ক্যারিয়ার উন্নয়নের জন্য প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন