শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে ৬০ বর্জ্য সংগ্রহকারীর দক্ষতা উন্নয়নে আইএলওর প্রশিক্ষণ

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৬   ০২:১৯ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

বর্জ্য ব্যবস্থাপনা খাতকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে কক্সবাজারে বর্জ্য সংগ্রহ ও একত্রিতকরণের সঙ্গে যুক্ত ৬০ জন উদ্যোক্তাকে ব্যবসা পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

২০২৬ সালের আগস্টে কক্সবাজার, উখিয়া ও রামু উপজেলার বর্জ্য সংগ্রহকারী ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) উদ্যোক্তাদের নিয়ে দুইটি ‘বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিটারেসি’ প্রশিক্ষণ আয়োজন করা হয়। আইএলওর আইএসইসি প্রকল্পের আওতায় প্রকল্প সহযোগী করডেইড বাংলাদেশের সহায়তায় এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসা পরিচালনা, আর্থিক পরিকল্পনা, উদ্যোক্তা দক্ষতা, গ্রাহকসেবা, দর-কষাকষি এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়-

ব্যবসা ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণে দক্ষতা বাড়ানো;
আর্থিক জ্ঞান ও আর্থিক পরিকল্পনার সক্ষমতা উন্নয়ন;
উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধি ও অর্থায়নের সুযোগ সম্পর্কে ধারণা;
গ্রাহকসেবা ও দর-কষাকষির দক্ষতা উন্নয়ন;
পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

আইএলও জানায়, এই উদ্যোগের পরবর্তী পর্যায়ে ৩০০ জন বর্জ্য সংগ্রহকারীকে প্রকল্পের আওতায় যুক্ত করা হবে। তাদের মধ্যে অন্তত ৪০ শতাংশ নারী থাকবেন। এর মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য পণ্যের পুরো মূল্যশৃঙ্খলে কর্মপরিবেশ উন্নয়ন ও জীবিকা শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, ব্যবসায়িক সহায়তা বৃদ্ধি, বাজারের সঙ্গে সংযোগ জোরদার এবং আর্থিক সেবায় প্রবেশাধিকার উন্নত করার মাধ্যমে প্রশিক্ষণে অংশ নেওয়া অন্তত ৭০ শতাংশ ব্যক্তি তাদের আয় বাড়াতে সক্ষম হবেন।

একই সঙ্গে এই উদ্যোগ কক্সবাজারে সবুজ কর্মসংস্থান বাড়ানো এবং আরও অন্তর্ভুক্তিমূলক ‘সার্কুলার ইকোনমি’ বা পুনর্ব্যবহারভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...