শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বর্ষায় ছত্রাকের আক্রমণ ঠেকানোর ৩ কৌশল

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৬   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা. টিভি: বর্ষার সরস মাটিতে গাছ যেমন দ্রুত বাড়ে, তেমনই এই মরসুমে আর্দ্রতার বাড়াবাড়ির জন্য ছত্রাকের আক্রমণও বেশি হয়। বিশেষত ঘেঁষাঘেষি করে গাছ রাখলে, মাটিতে জল বসলে সমস্যা আরও বাড়ে। বর্ষার মরসুম বাগানে ছত্রাকের হানা ঠেকাতে কী করবেন?

উদ্যানপালকেরা বলছেন, বর্ষার মরসুমে কখনও পাতায়, কখনও মাটিতে সাদা তুলোট আস্তরণ পরে। কখনও গাছের পাতায় কাল ছোপ পড়ে। কখনও আবার পাতা হলুদ হয়ে যায়। এই সব কিছুই হতে পারে ছত্রাকের জন্য।

ছত্রাকের হানায় গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ছত্রাকের মোকাবিলা করতে না পারলে গাছ মারাও যেতে পারে। এক গাছে ছত্রাক হানা দিলে, দ্রুত তা অন্য গাছেও ছড়িয়ে পড়তে পারে। ছত্রাকেরও ধরন আছে। শিকড়ে ছত্রাক হানা দিয়ে গাছের কাণ্ড, পাতায় জলের সরবরাহ থমকে যেতে পারে। কখনও কখনও গাছে সাদা গুঁড়োর মতো আস্তরণ পড়ে।

কৌশল ১: মুম্বইয়ের অভিজ্ঞ উদ্যানপালক বলছেন, শসা গাছের পাতায় মূলত এমনটা হলে এক কাপ দুধের সঙ্গে চার কাপ জল মিশিয়ে নিন। স্প্রে বোতলে ভরে মিশ্রণটি দিতে হবে ক্ষতিগ্রস্ত পাতায়। দুধের প্রোটিন ছত্রাক রুখতে সাহায্য করবে।সপ্তাহে একবার তা প্রয়োগ করতে হবে।

কৌশল ২: গাছের পাতা হলুদ হতে শুরু করলে, পাতায় ছোপ পড়লে কাণ্ড, পাতা ছাঁটা জরুরি। আক্রান্ত অংশগুলি কেটে ফেলে দিতে হবে। এই ভাবেও ছত্রাকের বিস্তার আটকানো যায়।

কৌশল ৩: সঠিক কায়দায় জল না দিলেও, ছত্রাকের বাড়বাড়ন্ত হতে পারে। ভিজে শিকড়, মাটিতে ছত্রাক বাড়ে। জল দেওয়ার সময় গাছের কাণ্ড বা পাতা নয়, দিতে হবে শিকড়ের কাছে। টবের জল নিকাশি ব্যবস্থা ভাল হওয়া দরকার। গাছটি রোদ পায় কিনা দেখা জরুরি। টবের মাটির উপরিভাগ না শুকোলে জল দেওয়ার প্রয়োজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন