শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সন্তানের টানে ১৮ ঘণ্টা কাজ প্রীতি জিনতার

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৬   ০২:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। কুণাল খেমু পরিচালিত আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দীর্ঘ সময় শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানান তিনি।

প্রীতি বলেন, পরিস্থিতির প্রয়োজনে কখনো কখনো দীর্ঘ সময় কাজ করতে হয়েছে তাকে। এমনকি একসময় দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত শুটিং করেছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ভারতে শুটিংয়ের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে ফিরতেই এমন কঠিন সময়সূচি বেছে নিতে হয়েছিল। সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্যই টানা দীর্ঘ সময় কাজ করেছেন তিনি।

প্রীতি বলেন, “আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছে। তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ নয়।”

বলিউডে কাজের সময়, পারিশ্রমিক ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। সম্প্রতি প্রবাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার ঘটনাকে ঘিরেও বিষয়টি আলোচনায় আসে।

জানা গেছে, দিনে আট ঘণ্টার মধ্যে কাজের সময় সীমাবদ্ধ রাখা এবং পারিশ্রমিকসংক্রান্ত কিছু শর্ত নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতপার্থক্যের জেরে সিনেমাটি থেকে সরে যান দীপিকা। সন্তান জন্মের পর কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন