২৪ঘণ্টা অনলাইন : রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার কারণে নিয়মিতই আলোচনায় থাকেন অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি মেকআপ রুম থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও নেটিজেনদের নজর কাড়লেন জয়া। ছবিতে আয়নার সামনে বসে হাতে লিপস্টিক নিয়ে দেখা যায় তাকে। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকা জয়ার মিষ্টি হাসিও নজর কেড়েছে ভক্তদের।
ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।’
ছবি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ বয়সের সঙ্গে আরও তরুণ দেখানোর কথা বলেছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘কত সুন্দর, দারুণ লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দিন দিন বয়স আরও কমছে।’
অভিনয়ের পাশাপাশি জয়ার ফ্যাশন, সৌন্দর্য ও জীবনযাপনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
