শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪৮

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযানে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী ৩ সেপ্টেম্ব  এ তথ্য জানান। 
তিনি জানান, ২ সেপ্টেম্বর সকাল থেকে ৩ সেপ্টেম্ব  সকাল পর্যন্ত পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদক মামলায় ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী।

এছাড়া নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১৩০ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেফতার করা হয়েছে।ডিআইজি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে মোট ৩৩টি মাদক মামলা করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...