শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তৃষার পাশে কঙ্গনা, বললেন ‘নারীকেই নিশানা করা হয়’

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লোগানের ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। নারীর চরিত্রহননের ক্ষেত্রে বরাবরই নারীদের নিশানা করা হয় বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি তামিলনাড়ুর শাসকদল ডিএমকের একটি রাজনৈতিক সভায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে নিয়ে বক্তব্য দেওয়ার সময় ভিড় থেকে তৃষা কৃষ্ণানকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এরপর নারীদের নিয়ে ইঙ্গিতপূর্ণ বা কুরুচিপূর্ণ মন্তব্য এবং চরিত্রহননের চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিজয়।

এ ঘটনার প্রসঙ্গে কঙ্গনা বলেন, তামিলনাড়িতে যা ঘটেছে, তা সবারই জানা। একজন সম্মানিত শিল্পীকে অপ্রয়োজনীয় রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে অপমান করা হয়েছে। কোনো সম্পর্কের ক্ষেত্রে দুই পক্ষের সম্মতি থাকলেও কাদা ছোড়াছুড়ি ও চরিত্রহননের সময় শেষ পর্যন্ত নারীকেই বেশি নিশানা করা হয়।

কঙ্গনার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের বাইরে একজন নারীর সম্মান রক্ষায় তার এই প্রতিবাদী অবস্থান গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন