২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
১০ সেপ্টেম্বর বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
