শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সুযোগ পেলে মিমকে নায়িকা চান আলমগীর

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৬   ০৪:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আলমগীর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এবার নতুন প্রজন্মের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দীর্ঘ অভিনয়জীবন ও নানা বিষয় নিয়ে কথা বলেন আলমগীর। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখন সুযোগ পেলে বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান।

মিমকে পছন্দ করার কারণও জানিয়েছেন এই অভিনেতা। তার ভাষ্য, উচ্চতার দিক থেকে মিম তার কাছাকাছি। পাশাপাশি অভিনেত্রী হিসেবে মিমের প্রশংসাও করেন তিনি।

আলমগীর বলেন, মিম ভালো মেয়ে। তার কথাবার্তাও খুব মিষ্টি। ভবিষ্যতে যদি কোনো সিনেমা করেন, তাহলে মিমের সঙ্গে কাজ হতে পারে।

‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পান তিনি।

পারিবারিক গল্প, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন থেকে শুরু করে ফোক-ফ্যান্টাসি—বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন