শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অমিতাভ-রেখাকে একসঙ্গে দেখতে চান পৃথ্বীরাজ

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৬   ০২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও রেখাকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে চান দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন। নির্মাতা সঞ্জয় লীলা বানসালি এই দুই তারকাকে নিয়ে সিনেমা বানালে মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে গিয়ে সেটি দেখবেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দায়রা’র প্রচারণায় এক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন পৃথ্বীরাজ। সেখানে সিনেমায় গল্প নির্বাচন এবং বয়স অনুযায়ী অভিনয়শিল্পী বাছাই নিয়ে আলোচনা হয়।

আলোচনায় অভিনেত্রী কারিনা কাপুর বলেন, অনেক প্রযোজক এখনও মনে করেন, সিনেমায় তরুণ অভিনেতা-অভিনেত্রী থাকলেই দর্শকের কাছে গল্প বেশি গ্রহণযোগ্য হবে। তবে বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে।

পরিচালক মেঘনা গুলজার বলেন, ভালো গল্প নিয়ে কাজ করতে হলে শুধু লেখক নয়, অভিনেতা ও প্রযোজকদেরও সমর্থন প্রয়োজন। প্রচলিত ধারণার বাইরে গিয়ে গল্প বলার বিষয়টি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভর করে।

এরপরই পৃথ্বীরাজ বলেন, সঞ্জয় লীলা বানসালি যদি অমিতাভ বচ্চন ও রেখাকে নিয়ে সিনেমা নির্মাণ করেন, তাহলে তিনি প্রথম দিন প্রথম শোতেই সেটি দেখতে যাবেন।

তার এই মন্তব্যের মাধ্যমে মূলত তিনি বোঝাতে চেয়েছেন, সিনেমায় শুধু তরুণ মুখ থাকলেই দর্শক আকৃষ্ট হবে—এমন ধারণা ঠিক নয়। শক্তিশালী গল্প ও দক্ষ অভিনয়শিল্পী থাকলে বয়স কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না।

এদিকে পৃথ্বীরাজ সুকুমারন ও কারিনা কাপুর অভিনীত ‘দায়রা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটিতে দুজনকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটির গল্প একটি আলোচিত অপরাধ ও পরবর্তী তদন্তকে ঘিরে। একই ঘটনার তদন্ত করতে গিয়ে কারিনা ও পৃথ্বীরাজের চরিত্র দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যায়।

অপরাধ, তদন্ত, দায়িত্ব এবং ন্যায়বিচারের জটিল প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দায়রা’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন