শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পানিতে ফের তলিয়ে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ফের পানিতে তলিয়ে গেছে রাঙামাটির জনপ্রিয় ঝুলন্ত সেতু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় ৪ ইঞ্চি পানি উঠে যায়। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে প্রবেশ ও চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে যায়। ওই দিনই ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে গেলে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

পরে হ্রদের পানি কমতে শুরু করলে ৪ সেপ্টেম্বর বিকেলে সেতুর অধিকাংশ অংশ পানির ওপর ভেসে ওঠে। পরদিন ৫ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা তুলে নিয়ে পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছিল।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএলে পৌঁছায়। এ সময় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি বেড়ে যাওয়ায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতনে প্রায় ৪ ইঞ্চি পানি উঠে যায়। পর্যটকদের নিরাপত্তার জন্য অনির্দিষ্টকালের জন্য সেতুতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পানি কমে গেলে আবার সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বাড়লে প্রায়ই ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়। এতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা সেতুতে উঠতে না পেরে হতাশ হয়ে ফিরে যান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...