শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কমলা গাউনে সাফার মুগ্ধতা

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল ও ফ্যাশন দিয়েও ভক্তদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। এবার কমলা রঙের গাউনে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিগুলোতে তাকে দেখা যায় অরেঞ্জ রঙের স্লিভলেস গাউনে। দিনের আলোয় ঘরোয়া পরিবেশে তোলা ছবিতে বিভিন্ন পোজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।

সাফার সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ ও স্বাভাবিক অভিব্যক্তিতে ছবিগুলোতে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে। তার সরল অথচ আকর্ষণীয় উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা শুরু হয়। অনেকেই সাফার রূপ, পোশাক ও স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন।

নাটক ও টেলিফিল্মের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন সাফা কবির। অভিনয়ের বাইরে মডেলিং ও বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় তাকে। নিজের নতুন কাজ এবং ফটোশুটের নানা মুহূর্তও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন