শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরে বিয়ের গুঞ্জন, জীবনসঙ্গী নাকি খুঁজে পেয়েছেন মিমি

প্রকাশিত - ১২ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী।

জানা গেছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন। পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, বেশ কয়েক বছর ধরে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে রয়েছেন মিমি। তবে এতদিন বিষয়টি গোপনই রেখেছেন অভিনেত্রী।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের বিয়েকে সামনে রেখে দুই পরিবার প্রস্তুতি শুরু করেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর।

তবে বিয়ে বা সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি কিংবা তার কথিত হবু বর সিদ্ধার্থ।

মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে নিজের সম্পর্ক নিয়ে বরাবরই নীরব থেকেছেন অভিনেত্রী।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ রয়েছে তার হাতে। এর মধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন