শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সাদিক কায়েমকে পাটোয়ারী, ‘আসুন প্রতিযোগিতা হোক’

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৬   ১১:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েমকে শুভেচ্ছা জানান তিনি।

পাটোয়ারী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নির্বাচনে সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। ঢাকাবাসীর সেবা ও নগর ব্যবস্থাপনায় কে বেশি ভালো পরিবর্তন আনতে পারেন, তা নিয়ে প্রতিযোগিতা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকতেই পারে। তবে সেই প্রতিযোগিতায় সৌহার্দ্য ও সৌজন্য বজায় রেখে ঢাকার জন্য ইতিবাচক কাজের লড়াই হওয়া দরকার।

এর আগে ১৩ সেপ্টেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটোয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন