২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিয়মিত নিজের ছবি ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’
পূর্ণিমার এই বার্তায় প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক থাকার আহ্বান উঠে এসেছে। জীবনের কঠিন সময় এলেও নিজের ভেতরের শক্তি ও আশাকে ধরে রাখার কথাই বলতে চেয়েছেন তিনি।
অভিনেত্রীর এই পোস্টে অনুসারীরাও নানা মন্তব্য করেছেন। অনেকেই তার কথার সঙ্গে একমত পোষণ করে জীবনের কঠিন সময়ে এগিয়ে চলার অনুপ্রেরণার কথা জানিয়েছেন।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এরপর দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।
