শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কয়েক ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা নিমজ্জিত

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর, ক্যান্টনমেন্ট-সংলগ্ন গেট এলাকা (কিচেন ব্রিজ), খাগড়াপুর ও এপিবিএন এলাকার শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে টানা কয়েকঘণ্টা বৃষ্টি হয়।এলাকাবাসী ঢলের পানি ও কাদা ময়লায় দুর্ভোগে পড়ে। তবে চেঙ্গী নদীর পানি বাড়লেও স্রোত বেশি থাকায় দুইকুলের নিম্নাঞ্চল প্লাবিত হয়নি।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত  রাস্তাঘাট ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক মিজ সাদিয়া আফরিন কচি। তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি, সড়কের বর্তমান অবস্থা এবং স্থানীয়দের চলাচলে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ইসলামপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেক ও বিবি কুলকুস জানান, পানি বেশিক্ষণ স্থায়ী না হলেও হঠাৎ কয়েক ঘণ্টার বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে তাদের বাড়িঘরে পানি ঢুকে যায়। যার কারণে তারা রান্না করতে পারেনি। এদিকে দুপুরে সেনাবাহিনীর  খাগড়াছড়ি  সদর জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার খিচুড়ি বিতরন করা হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...