শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৬   ১১:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার গুদামে পৌঁছানোর তথ্য উপজেলা কৃষি কর্মকর্তাকে জানাতে হবে। পাশাপাশি বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ এবং অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে।

নীতিমালা অমান্য করলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে বিএফএ।

বিজ্ঞপ্তিতে ডিলারদের আরও সতর্ক করে বলা হয়েছে, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে তার দায় যেন ডিলারদের ওপর চাপাতে না পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে নির্ধারিত নীতিমালা মেনে সার বিক্রি ও বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে ডিলারদের পরামর্শ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সার বিতরণে অনিয়ম ও সম্ভাব্য জটিলতা এড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন