শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৬   ১১:১৮ পিএম
webnews24

  ২৪ঘণ্টা অনলাইন : বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’ হোটেলের বার্ষিক নববর্ষ গালা ডিনারে গান গাইবেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ রাতে এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি দর্শকদের সঙ্গে ২০২৭ সালকে স্বাগত জানাবেন।

মার্কিন পপতারকা কেটি পেরি এবার বর্ষবরণ অনুষ্ঠানে গালা ডিনারে গান গাইবেন। নতুন বছরকে স্বাগত জানাতে খোলা আকাশের নিচে তারার আলোয় তিনি তার ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আর ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে এই জমকালো আয়োজনের সমাপ্তি ঘটবে।

আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার বিশ্বমঞ্চের এই জনপ্রিয় পপ সংগীতশিল্পীকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা ব্যক্ত করেছেন। ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকসের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন