২৪ঘণ্টা অনলাইন: দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।
২৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই মারা গেছেন ১১৭ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৩২ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।
এদিকে একই সময়ে ১ হাজার ৪২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫৬ জন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৫৬৬ জন। এছাড়া চট্টগ্রামে ২০৯ জন, খুলনায় ২৪১ জন, বরিশালে ২০৪ জন, ময়মনসিংহে ১১২ জন, রাজশাহীতে ৫৭ জন এবং রংপুরে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
