শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

২৬ সেপ্টেম্বর দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেন। কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে ট্রেনটির সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...