শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সিনেমার গল্প ও অভিনয়ের বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের জন্য শিডিউলও দিয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে শেষ পর্যন্ত তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। তাপসীর দাবি, ছবির নায়কের স্ত্রী তাকে পছন্দ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাপসী। তিনি জানান, একটি সিনেমায় অভিনয়ের জন্য তার সঙ্গে সব আলোচনা চূড়ান্ত হয়েছিল এবং শুটিংয়ের তারিখও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাকে জানানো হয়, ছবিতে আর কাজ করা হবে না।

তাপসী বলেন, ওই সিনেমার মূল অভিনেতাই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এর সুনির্দিষ্ট কারণ তাকে জানানো হয়নি। তার ধারণা, অভিনেতার হয়তো কোনো ধরনের নিরাপত্তাহীনতা ছিল অথবা তিনি নিজের পরিচিত কাউকে ছবিতে নিতে চেয়েছিলেন।

আরেকটি সিনেমার প্রসঙ্গে তাপসী জানান, সেখানে ছবির নায়কের স্ত্রীর আপত্তির কারণেও তাকে নেওয়া হয়নি বলে জানানো হয়েছিল। বিষয়টি তার ক্যারিয়ারের অন্যতম তিক্ত অভিজ্ঞতা হয়ে আছে।

বলিউডের স্বজনপ্রীতি ও প্রচলিত ধাঁচের কাজের সমালোচনা করে তাপসী বলেন, অভিনয়শিল্পীদের অনেক সময় নির্দিষ্ট ধরনের চরিত্র ও সিনেমার জন্য আলাদা তালিকায় রাখা হয়। তিনি এই ধরনের ছকের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না।

গল্প ও চরিত্রে নতুনত্ব না থাকলে কাজ ফিরিয়ে দিতেও তিনি দ্বিধা করেন না। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’ ও ‘হাসীন দিলরুবা’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তাপসী।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন