শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’-এর উদ্বোধন

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৩৮ পিএম
webnews24

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট

পায়রা বন্দরে জাহাজের বার্থিং, টোয়িং ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে টাগবোটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএসওয়াইয়ের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় ‘টিয়াখালী-৪’ দ্বিতীয় টাগবোট। সিঙ্গাপুরের ন্যাভনটিক প্রাইভেট লিমিটেডের নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ব্যুরো ভেরিটাসের (বিভি) তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে।

টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, স্থানচ্যুতি ১ হাজার ১০০ টন ও ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩ দশমিক ৮ মাইল। জেড-ড্রাইভ প্রপালশন সিস্টেমযুক্ত এ নৌযান পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে।

টাগবোটে ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে। এ ছাড়া উদ্ধার অভিযান, পানির নিচে জরিপ, স্যালভেজ কার্যক্রম, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল ও পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও এটি ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ বলেন, প্রতিষ্ঠার পর থেকে কেএসওয়াই ৮০০টির বেশি নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির বেশি জাহাজ মেরামত করেছে। তাঁর ভাষ্য, দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার আরেকটি দৃষ্টান্ত। তিনি আরও বলেন, টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমিতে ভূমিকা রাখবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...