শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সালমানের স্টুডিও হামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০২:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার মামলায় মিজানুর রহমান (৫৯) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা।

সোমবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। ডিবি সূত্র জানায়, এমপি আব্দুল গফুরের বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় এমপিও বাসায় ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমানকে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

রোববার ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন