শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আ.লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০২:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি। তবে এ মোকাবিলা সংঘাত বা মারামারির মাধ্যমে নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি। এর অর্থ দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘাতে জড়ানো নয়।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দেশ ছেড়েছেন। তবে দলটির রাজনৈতিক চরিত্র ধারণকারী কিছু ব্যক্তি এখনো সক্রিয় রয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

জনজীবনে অস্থিরতা সৃষ্টি ও গণতান্ত্রিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন গয়েশ্বর। কোথাও কোথাও ককটেল বিস্ফোরণ ও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন তিনি।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যারা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতে দেওয়া হবে না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন