শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রাক্তনের কাছেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নিজের অতীত সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। পুরোনো এক পডকাস্ট সাক্ষাৎকারে সাবেক স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপকালে পরীমনি জানান, শরীফুল রাজকে বিয়ে করা বা জীবনের কোনো সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। তার মতে, জীবনের প্রতিটি ঘটনাই মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়।

অন্য সম্পর্কগুলোর বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেসব ক্ষেত্রে অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হয়নি। বরং পারস্পরিক সম্মান বজায় রেখেই সম্পর্কের ইতি টেনেছেন তারা। তাই পরবর্তীতে দেখা হলেও যেন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও তারা খেয়াল রেখেছেন।

তবে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা আলাদা ছিল বলে জানান পরীমনি। তিনি বলেন, যে ব্যক্তির কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার প্রত্যাশা ছিল, শেষ পর্যন্ত তার কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন।

পরীমনির ভাষ্য, তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত। এ নিয়ে নিজের আক্ষেপের কথাও জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে শরীফুল রাজ ও পরীমনি বিয়ে করেন। ২০২৩ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এরপর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে লালন-পালন করছেন পরীমনি। পরে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন এই অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন