শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৬   ১১:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ৩০ সেপ্টেম্বরভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো—সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, মঙ্গলবার বিকেলে দুই শিশু খেলতে বের হয়েছিল। এ সময় তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে সেটিতে খোঁচা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভিমরুলের দল তাদের কামড় দেয়।

পরে শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে দুজনের মৃত্যু হয়।

দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...