শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঘরে বসেই বিনামূল্যে শাকিরার লাইভ কনসার্ট

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৬   ১১:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বজুড়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন জনপ্রিয় পপ তারকা শাকিরা। প্রথমবারের মতো নিজের একটি লাইভ কনসার্ট বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন তিনি। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শক ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন তার পরিবেশনা।

মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে অ্যামাজন মিউজিক। আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’।

শাকিরার চলমান বিশ্ব সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে মাদ্রিদে এই বিশেষ আয়োজন করা হচ্ছে। আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে কনসার্টটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে।

দর্শকদের এ জন্য অতিরিক্ত কোনো সাবস্ক্রিপশন বা অর্থ দিতে হবে না। অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি এবং টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে কনসার্টটি দেখা যাবে।

শাকিরার জনপ্রিয় গান ও মঞ্চ পরিবেশনা সরাসরি উপভোগের সুযোগ পাওয়ায় বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন