২৪ঘণ্টা অনলাইন: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ১ অক্টোবর দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি লিখিত পদত্যাগপত্র দেন।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য নিশ্চিত করেন।
স্পিকার বলেন, ফেরদৌসী আহমদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
তিনি জানান, পদত্যাগের বিষয়টি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
স্পিকার আরও বলেন, সংসদ সদস্যরা পদত্যাগের সময় কোনো কারণ উল্লেখ না করলেও পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তা কার্যকর হয়।
