শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৬   ১২:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর মামলায় কারাগারে থাকা মাওলানা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে নোয়াখালীতে ওয়াকফ সম্পত্তি ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে।

৩ অক্টোবর সকালে নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা এসব অভিযোগ করেন। একই সঙ্গে তারা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দক্ষিণ সালেহপুর এলাকায় অবস্থিত তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি শাহরিয়ার মাহমুদ বেআইনিভাবে দখলে রেখেছেন। প্রতিষ্ঠানগুলো হলো—দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট, দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট।

বক্তাদের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ ও ওয়াকফ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এসব সম্পত্তিতে ঘরবাড়ি, টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। অকার্যকর কমিটির নাম ব্যবহার করে ভুয়া রশিদ বইয়ের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগও করেন তারা।

স্থানীয়দের দাবি, সরকারি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরও দীর্ঘদিন ধরে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর ভুক্তভোগীরা এসব অভিযোগ প্রকাশ্যে তুলে ধরার সুযোগ পেয়েছেন বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে ওয়াকফ সম্পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া, অভিযোগগুলো তদন্ত এবং দখলের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা, মসজিদের মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...