শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন এলাকা

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ১০:০৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। ৩ অক্টোবর দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। পরে ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এতে কক্সবাজার, টেকনাফসহ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও এর প্রভাব পড়ে।

এর মাত্র এক মিনিট পর ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

পরে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়।

এদিকে ভোর ৪টার দিকে আরও একটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন