শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
এক রাতেই যেন বারবার কেঁপে উঠল বাংলাদেশ। গভীর রাতে হঠাৎ মাটি কেঁপে উঠতেই ঘুম ভেঙে যায় অনেকের। কেউ ছুটে বের হন ঘর থেকে, কেউ ফোন করেন স্বজনদের। প্রথম কম্পনের ভয়...

পরপর ৪ বার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ০১:২৫ পিএম
webnews24

এক রাতেই যেন বারবার কেঁপে উঠল বাংলাদেশ। গভীর রাতে হঠাৎ মাটি কেঁপে উঠতেই ঘুম ভেঙে যায় অনেকের। কেউ ছুটে বের হন ঘর থেকে, কেউ ফোন করেন স্বজনদের। প্রথম কম্পনের ভয় কাটতে না কাটতেই আবার কেঁপে ওঠে মাটি। দেড় ঘণ্টার ব্যবধানে পরপর তিন ভূমিকম্পে চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার থেকে ফেনী- ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশ্ন ওঠে, একই রাতে এতবার ভূমিকম্পের কারণ কী?

ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেই এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প। এরপর প্রায় এক ঘণ্টা ১৪ মিনিট পর, রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্প রেকর্ড হয়।

পরপর কম্পনে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে একটির পর আরেকটি কম্পন হওয়ায় মানুষের মধ্যে ভয় আরও বেড়ে যায়। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, এমন কয়েকটি কম্পন দেখেই বড় ভূমিকম্প আসছে- এমন পূর্বাভাস দেওয়ার সুযোগ নেই।

তবে এখানেই শেষ নয়। রোববার ভোর ৪টা ৪ মিনিটে আবারও ৪ দশমিক ৮ মাত্রার একটি কম্পন রেকর্ড হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে। তবে এটিকে আগের ভূমিকম্পের আফটারশক বা নতুন প্রিলিমিনারি শক হিসেবে দেখা হচ্ছে। তাই আতঙ্ক নয়, সতর্ক থাকাই এখন সবচেয়ে জরুরি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন