শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাহ্নবীর ‘চুট্টামাল্লে’ ভিডিও বিকৃত, এআই অপব্যবহারে ক্ষোভ

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ০৪:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’র মিউজিক ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও বিজয় দেবেরাকোন্ডা।

গানটি প্রকাশের পর জাহ্নবীর নাচ ও অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। সম্প্রতি মূল ভিডিও বিকৃত করে একটি ভুয়া সংস্করণ তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র এনটিআর। তার পাশে দাঁড়িয়ে বিজয় দেবেরাকোন্ডাও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে বিজয় বলেন, প্রযুক্তির এমন অপব্যবহার অত্যন্ত দুঃখজনক ও নিম্নরুচির পরিচয়। কারও সম্মানহানি করে আনন্দ পাওয়ার প্রবণতাকে তিনি অসংবেদনশীলতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ঘটনাটিকে ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়নের মতো গুরুতর বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজয় আরও বলেন, কিছু মানুষের অনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রযুক্তিটির ইতিবাচক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে বিকৃত ভিডিওটি না দেখা বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এআইয়ের অপব্যবহার ঠেকাতে আরও কঠোর আইন ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন