শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ১১:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর  দুপুর ১টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্ত, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এসব অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি। পুলিশ সুপার বলেন, প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনলাইন জগতে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধ বা হয়রানির ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই পারে একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।
সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...