শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৬   ১০:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো ইউনিট থেকেই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিনের ব্যবধানে কেন্দ্রটির প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার (৫ অক্টোবর) ভোরে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটে এবং  ৬ অক্টোবর ভোরে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ইউনিট দুটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের প্রকৌশলীরা। তবে মেরামত শেষে ইউনিট দুটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। ফলে ইউনিট দুটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ২১০ থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমেছে। এ অবস্থায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও লো-ভোল্টেজের সমস্যা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি দীর্ঘদিন ধরে সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে ইউনিটটির ওভারহোলিং চলছে। কর্তৃপক্ষের আশা, চলতি অক্টোবরের মধ্যেই ইউনিটটি আবার উৎপাদনে ফিরতে পারে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...