শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১৭ অক্টোবরের ছুটি বাতিল, শনিবার অফিস খোলা

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৬   ০৮:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করেছে সরকার। ফলে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।

৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসহ জরুরি সেবাগুলো ছুটির আওতামুক্ত থাকবে। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট জরুরি কার্যক্রমও এর বাইরে থাকবে।

ব্যাংক খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট এবং বেসরকারি শিল্প-কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন