শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৬   ০৫:৪৫ পিএম
webnews24

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

লতিফ মোল্লাকে ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় তিনি ওইদিন তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন