রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে টর্নেডোতে বিধ্বস্ত ১১টি বসতঘর 

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৯:০৪ পিএম
webnews24

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্যহ ইউনিয়নে টর্নেডো আঘাতে কমপক্ষে ১১টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে আজ বুধবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আকস্মিকভাবে টর্নেডো শুরু হয়। এক-দুই মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে চর আমানউল্যাহ ইউনিয়নের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের আবুল কালাম, মো. রাশেদ, নুরুল হক, মো. আজাদ ও আবুল কামের বসতঘরসহ ১১টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে উপড়ে পড়েছে বাড়ির অনেক গাছপালা। ছিঁড়ে গেছে বিদ্যুতের লাইনের তার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেখতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার। প্রথম আলোকে তিনি বলেন, আকস্মিক টর্নেডোতে সুবর্ণচরের চর আমানউল্যাহ ইউনিয়নের কয়েকটি বাড়ির কমপক্ষে ১১টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বাকিগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। খবর পেয়ে তিনি যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু শুকনো খাবার নিয়ে গেছেন। শিগগিরই তাদের ঘর নির্মাণে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
২৪ঘণ্টা অনলাইন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রটি পরে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আবারও সামনে এসেছে। গত কয়েক মাসে বিভিন্ন কারণে বেশকয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
‎ম. ম. রবি ডাকুয়া
২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ...