শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে চান মিমি চক্রবর্তী

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৬   ০২:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিয়ের জন্য কেমন জীবনসঙ্গী চান, তা জানালেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার প্রত্যাশা, জীবনসঙ্গী হবেন ভালো মানুষ, বন্ধুর মতো আপন এবং ভ্রমণপ্রিয়। পাশাপাশি তার সন্তানদেরও ভালোবাসতে হবে।

দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। সিনেমাটির প্রচারণার ব্যস্ততার মধ্যেই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

বিয়ের জন্য পছন্দের পাত্র সম্পর্কে মিমি জানান, তার জীবনসঙ্গীকে ভালো মানুষ হতে হবে। একই সঙ্গে তিনি চান, সেই মানুষটি যেন তার ভালো বন্ধু হন, হাসিখুশি স্বভাবের হন এবং তার মতো ঘুরতে ভালোবাসেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার সন্তানদের প্রতি থাকতে হবে গভীর ভালোবাসা।

বিয়ে নিয়ে নিজের ভাবনার কথাও মজার ছলে তুলে ধরেন মিমি। তিনি জানান, অন্যের বিয়ের অনুষ্ঠানে যেতে তার ভালো লাগে। বিশেষ করে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তার আনন্দ আরও বাড়ে। তবে নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে যখন হবে, তখনই তা নিয়ে ভাববেন।

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি নিতে পরিচালক তাকে ‘গানের ওপারে’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পুপের কথা মাথায় রাখতে বলেছিলেন বলেও জানান অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন