শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নীলফামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত - ১০ অক্টোবর, ২০২৬   ০৬:২৫ পিএম
webnews24

নীলফামারী সদরে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

আমিনুর রহমান (৬২) লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে ও লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গোপন বৈঠক ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আসামি করা হয়। সেখানে লিফলেট, লোহার রড ও বাঁশের লাঠি উদ্ধারের কথাও উল্লেখ রয়েছে। সেই মামলায় দুপুরে তাকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়। 

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...