শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ ব্যাংক

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ১২:১৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলার অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে ২০ থেকে ২২ অক্টোবরের পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরও বন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে সংশ্লিষ্ট লেনদেন চালু রাখতে হবে।

এ জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন